প্রচারণায় কোটি টাকা ছড়ানোর অভিযোগে ব্যবসায়ী আটক

প্রচারণায় কোটি টাকা ছড়ানোর অভিযোগে ব্যবসায়ী আটক



মঙ্গলবার, ২৫ ডিসেম্বর ২০১৮

কোটি কোটি টাকা ছড়িয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টার অভিযোগে রাজধানীর মতিঝিল থেকে আলী হায়দার নামে এক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ মঙ্গলবার দুপুরে নগদ আট কোটি টাকা ও ১০ কোটি টাকার চেকসহ তাকে আটক করা হয়। আটক আলী হায়দার আমদানি-রফতানিকারী ও ঠিকাদারি একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, আলী হায়দারের টাকা ছড়িয়ে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টায় ছিলেন।

মন্তব্যসমূহ