আওয়ামী লীগের মহাসমাবেশ ১৯ জানুয়ারি

আওয়ামী লীগের মহাসমাবেশ ১৯ জানুয়ারি
ভয়েসমিডিয়া২৪.কম ।

০৪ জানুয়ারি ২০১৯
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় উপলক্ষে আগামী ১৯ জানুয়ারি (শনিবার) মহাসমাবেশ করবে আওয়ামী লীগ। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর ২টা ৩০ মিনিটে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্তব্যসমূহ